image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্ষেতলালে স্কুল শিক্ষকের বাড়ি থেকে গরু চুরি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা এলাকায় এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা ইউনিয়নের ছোটতারা গ্রামে গত রবিবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন (৪৫) জানান, প্রতিদিনের মতো আমি বাড়ির ইটের গোয়ালঘরে বিদেশি ক্রস জাতের দুটি গাভী, দেশী গাভী ও বাছুরসহ ৬টি গরু রেখে ঘুমিয়ে পড়ি। গভীররাতে দুর্বৃত্তরা বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং মেইন দরজার তালা ভেঙে দরজা খুলে গোয়ালঘর থেকে গরু দুটি বিদেশি ক্রস জাতের গাভী চুরি করে নিয়ে যায়। ভোর ৫টার দিকে আমি বিষয়টি টের পান।

চুরি হওয়া দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

অপর দিকে একই রাতে একই গ্রামের জহুরুলের বাড়িতেও সিঁদ কেটে গোয়ালঘরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে সেখানে গরু না থাকায় চুরি করতে ব্যর্থ হয় তারা।

ঘটনার খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের ধারণা, একটি সক্রিয় গরু চোরচক্র ধারাবাহিকভাবে একই কায়দায় এলাকায় চুরি চালাচ্ছে। দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি