image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতন হারালেন সাত প্রার্থী

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট- মাধবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সাতজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জমাকৃত ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত হয়। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রয়োজনীয় ভোটের হার অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন- আহমদ আবদুল কাদের (খেলাফত মজলিস, জামায়াত সমর্থিত), দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩০ ভোট। মুজিবুর রহমান (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ), মই প্রতীকে পেয়েছেন ৩২৪ ভোট। রেজাউল কাওসার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), আপেল প্রতীকে পেয়েছেন ৪৮১ ভোট। মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৪৬ ভোট। সালেহ আহমদ সাজন, স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১২ ভোট। শাহ আল আমিন (মুসলিম লীগ), হারিকেন প্রতীকে পেয়েছেন ৫৩১ ভোট। রাশেদুল ইসলাম খোকন (মুক্তিজোট), ছড়ি প্রতীকে পেয়েছেন ৪৭৯ ভোট।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি