image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৮ বাংলাদেশি আটক

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় নিয়মিত টহলকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভোর ৬টা ২৫ মিনিটে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/৯-এস এর নিকট থেকে সুধন্য বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তিকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। পরে সকাল ৮টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির অধীন সীমান্ত পিলার ৬০/৪৩-আর সংলগ্ন এলাকা থেকে কৃষ্ণ পদ মন্ডল (৪১), এক নারী ও দুই শিশুসহ মোট ৪ জনকে আটক করা হয়। একই দিন সকাল ৯টা ৩০ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৬-আর এর কাছাকাছি অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুই পুরুষের নাম সুবল মন্ডল (৫৫) ও সংকর মন্ডল (৪৬)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি