image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মুন্সীগঞ্জে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গতকাল সোমবার কেন্দ্রীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- আধারা ইউনিয়ন বিএনপি সদস্য নাসির ডাক্তার, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন সরকার, মাহবুবুর রহমান খান, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মীর শরিফ, আধারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দিদার হোসেন, সাবেক সভাপতি দেলোয়ার দেওয়ান, মহাখালী ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আলমগীর মিজি, পঞ্চসার ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন মেম্বার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, সদস্য তানভীর আহম্মেদ তারমিন। এ ছাড়া ইফতেখার আলম রিপনকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি