image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রায়গঞ্জ প্রেস ক্লাব কমিটি সভাপতি আব্বাসী সম্পাদক মুক্তাদীর

প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসী সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি গোলাম মুক্তাদীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রোববার বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে আতিক মাহমুদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার আরাফাত, দপ্তর সম্পাদক শিহাবুল আলম সায়েম এবং অর্থ সম্পাদক আব্দুল লতিফ দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম আবির।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কেএম রফিকুল ইসলাম, এইচএম মোনায়েম খান ও এম আবু হাসেম মনি।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি