image

বগুড়ায় টিসিবির পণ্য ক্রয়ে দীর্ঘ লাইন; চরম ভোগান্তি

প্রতিনিধি, বগুড়া

পবিত্র রমজান উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশের ন্যায় বগুড়া জেলার বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে রোজার পণ্য বিক্রি শুরু করেছে। এই কার্যক্রমের মাধ্যমে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে।

টিসিবি বগুড়া অফিস সূত্র জানায়, বগুড়া জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। বাজারের চাহিদা ও মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি সরকারের একটি পরিকল্পনা।

বগুড়া সাতমাথাসহ কয়েকটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে চিনি ১ কেজি ৮০ টাকা, মসুর ডাল ১ কেজি ৭০ টাকা, ভোজ্য তেল ১ কেজি ১১৫ টাকা, ছোলা ১ কেজি ৬০ টাকা এবং খেজুর ৫০০ গ্রাম ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

টিসিবির বিভিন্ন ট্রাকসেলে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সাধারণ ক্রেতারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে।

আমজাদ হোসেন/এসএএম

‘সারাদেশ’ : আরও খবর

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» সিলেটে জামায়াতের ভরাডুবির নেপথ্যে

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

সম্প্রতি