কুমিল্লায় সৌদি প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তারা খুন হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন—মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), ছেলে হোসাইন (৪) এবং জহিরুলের ভাই সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী গতকাল সোমবার রাতে তার ছেলে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাতে হত্যা করে ফ্লোরে লাশ ফেলে রেখে যায়। আজ মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে একই পরিবারের তিনজন নিহতের খবর পেয়ে সকাল থেকেই আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমান। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত গৃহবধূ পাপিয়া আক্তার সুখীর বোন সেলিনা আক্তার বলেন, আমার বোন ও তার সন্তানকে যারা খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, কারা তাদের হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: অপোর ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ
বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির ও সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস
সারাদেশ: মোহনগঞ্জে মাচায় লাউ চাষ লাভবান কৃষক