সুনামগঞ্জের জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় মূল্যবান জিনিসপত্র না পেয়ে বাসার সকল আসবাব তছনছ করে গেছে চোরেরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পড়বি তো পড়, মালির ঘাঁড়ে। একেবারে খোদ প্রশাসনের কর্তাব্যক্তির বাসায় চোরের এমন কাণ্ডেরীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত ১৫ ফেব্রুয়ারি রোববার রাতে এসিল্যান্ডের বাসায় এমন ঘটনা ঘটেছে। ওই দিন রাতে তিনি বাসায় ছিলেন না। সুনামগঞ্জে অবস্থান করছিলেন। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সরকারি কোয়ার্টারের বাসায় এসে এমন ঘটনা দেখে এসিল্যান্ড নিজেই রীতিমতো হতবাক হয়ে যান।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন জানান, বাসায় তেমন মূল্যবান কিছু ছিল না। যা ছিল তা-ও চোর বা চোরেরা নেয়নি। অথবা নিতে পারেনি। শুধু বাসার সকল আসবাব তছনছ করে রেখে গেছে। দরজার তালা ভেঙে চোর বাসায় প্রবেশ করেছিল।
স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, চোরের দল ভেবেছিল এসিল্যান্ডের বাসায় অনেক নগদ টাকা বা স্বর্ণালঙ্কার পাবে। সেই আশায় জীবনের ঝুঁকি নিয়ে বাসায় ঢুকেছিল চুরি করতে। কিন্তু ঘরে ঢুকে অধিক মূল্যবান কিছু না পেয়ে হয়তো ক্ষোভে বাসার মালামাল তছনছ করে গেছে। এসিল্যান্ড একজন সৎ মানুষ। তিনি সাদামাটা জীবনযাপন করেন। তা হয়তো চোর জানে না।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা খুবই দুঃসাহসিক। তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। নিরাপত্তা আরো বৃদ্ধি করতে হবে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এসিল্যান্ডের বাসায় চুরি হয়নি। ঘরের মালামাল তছনছ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: অপোর ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ
বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির ও সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস
সারাদেশ: মোহনগঞ্জে মাচায় লাউ চাষ লাভবান কৃষক