image
ছবিঃ সংগৃহীত

সেনবাগে ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নে স্বামী মো. ইদ্রিসের (৪০)-এর পছন্দের প্রার্থীর কাপ-পিরিচ মার্কায় ভোট না দিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী তিন সন্তানের জননী ফাতেমা বেগমকে (২৭) তালাক দেয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনে সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবিল আলীর বাড়ির মো. রফিকের ছেলে মো. ইদ্রিস স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান কাপ পিরিচ মার্কার ভোট করে।

ভোটের দিন স্বামী মো. ইদ্রিস স্ত্রী ফাতেমা বেগমকে কাপ-পিরিচ মার্কায় ভোট দেয়ার জন্য কেন্দ্রে পাঠায়। কিন্তু ফাতেমা কেন্দ্রে গিয়ে কাপ-পিরিচ মার্কায় ভোট না দিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেন।

সে কেন্দ্রে থেকে বাহির হয়ে বাড়িতে পৌঁছলে স্বামী তাকে জিজ্ঞেসা করেন কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়েছে কিনা। প্রতি উত্তরে স্ত্রী বলেন না সে ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে এতে সে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে। এরেই মধ্যে কাপ-পিরিচ মার্কার প্রার্থী পরাজিত হয়। রবিবার সন্ধ্যায় অসুস্থ ছেলেকে ডাক্তার দেখানোর জন্য স্বামী মো. ইদ্রিসকে বললে, সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বলে তুই যাকে ভোট দিয়েছিস ওই বাপদের নিকট থেকে টাকা নিয়ে চিকিৎসা করা। একপর্যায়ে সে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। বর্তমানে তালাকপ্রাপ্ত স্ত্রী তার পিতার বাড়িতে অবস্থান করছে। তালাকের বিষয়টি ফাতেমা বেগম নিজে সাংবাদিকদের নিশ্চিত করেন।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুল বাশার বিষয় কেউ থানায় অবহিত করেনি বলে জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» সিলেটে জামায়াতের ভরাডুবির নেপথ্যে

সম্প্রতি