নতুন বছরের শুরুতেই বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কক্সবাজার মাদকদ্রব্য আলামত ধ্বংস কমিটি। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্যে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২)। আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে জব্দ করা আলামত যাচাই-বাছাই শেষে বিধি মেনে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ২৬ লাখ ১৫ হাজার ৩৭৬টি ইয়াবা, ১০ কেজি ৭০৯ গ্রাম আইস, ১৬৩ বোতল ফেনসিডিল, ৪৫৫ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০০ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা এবং ১৩ বোতল বিদেশি মদ।
এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ১০০ টাকা। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে জব্দ আলামত ধ্বংস করা হচ্ছে। এতে আদালতের আলামতাগারে জমে থাকা ঝুঁকিপূর্ণ দ্রব্য কমার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের বার্তা পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অর্থ-বাণিজ্য: নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা
অর্থ-বাণিজ্য: ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ
অর্থ-বাণিজ্য: সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর রহমান
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ১ হাজার ২২২ কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত