image
ছবিঃ সংগৃহীত

বদরুজ্জামান মাস্টার কল্যাণ ট্রাস্ট

কালীগঞ্জে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও অধ্যবসায়ই পারে একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে এসে এমন মানবিক উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি।

সংস্থার সভাপতি অ্যাডভোকেট মু. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ভাষাসৈনিক আলহাজ আলাউদ-দীন হোসেন এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজর অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম।

সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নূরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদির ও লেখক মিশকাত রাসেল।

অনুষ্ঠানে বদরুজ্জামান মাস্টার কল্যাণ ট্রাস্ট স্মৃতি বৃত্তি (প্রতিষ্ঠাতা- ড. মোহাম্মদ রশিদুজ্জামান) এবং ‘মৌলভী বদরুজ্জামান মাস্টার ও অধ্যাপক ড. মোহাম্মদ রশিদুজ্জামান স্মৃতি পুরস্কার’ (প্রতিষ্ঠাতা- ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক) প্রকল্পের আওতায় মোট ৫৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৪১ জন মেধাবী শিক্ষার্থী এবং ১৪ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিভিন্ন নগদ অর্থ ও দুটি করে বই প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা জীবনে উৎসাহ ও সহায়তা প্রদান এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

‘সারাদেশ’ : আরও খবর

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» সিলেটে জামায়াতের ভরাডুবির নেপথ্যে

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

সম্প্রতি