পলাশে সরিষার ভালো ফলনে কৃষকের চোখে মুখেও আনন্দের রেখা ফুটে উঠেছে। সরেজমিনে দেখা যায় ভালো ফলনে সরিষার গাছ প্রায়ই জমিতেই ভারে নূয়ে পড়েছে। এই নয়নাভিরাম দৃশ্য চোখে লেগে থাকার মতো। পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার জানান, সরিষা চাষে কৃষকরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে তা অত্যন্ত ইতিবাচক। যেখানে গত বছর পলাশে ৮৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। সেখানে এবছর সরিষা চাষ হয়েছে ১৫৫ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে গড়ে ১.৩ টন সরিষা ফলন হয়। সেই হিসেবে পলাশে এবার ২০১ টন সরিষা ঘরে তুলতে পারবে কৃষকরা ধারণা করা হচ্ছে।
দেশি জাতের সরিষা ৬০ থেকে ৭০ দিনে এবং উচ্চ ফলন শীল জাতের সরিষা উঠতে সময় লাগে ৭৫ থেকে ৮০ দিন।
সরিষার আবাদ বৃদ্ধি হলে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়বে এবং তেলের আমদানি নির্ভরতা কমে যাবে।
আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে উৎপাদন এবার ভালো।
কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উচ্চ ফলনশীল সরিষার বীজ বারি সরিষা-১৪, বারি-১৫ ও বারি-১৭ বীজ, বারি-১৮, বারি-২০, নীলা-৯ ও ১১ জাতের সরিষার বীজ বপনের পরামর্শ দিলে কৃষকরা তা ফলন করে। এতে এখন উৎপাদন অনেক রেড়ে গেছে। গত চার বৎসর যাবৎ উপজেলার প্রায় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ, সার ও কীটনাশক সরবরাহ করার ফলে উপজেলায় এখন সরিষার আবাদ অনেক বেড়ে গেছে। তাছাড়া উপজেলা কৃষি অফিস হতে কৃষকদের সবরকম পরামর্শ ও তদারকি করা হয়।
কৃষকরা স্থানীয় জাতের বীজ টরি-৭ চাষ করায় উৎপাদন অনেক কম হতো। তাই কৃষকরাও সরিষা উৎপাদনে অনিহা প্রকাশ করত।
তাছাড়া আমরা গত চার বৎসর যাবৎ উপজেলার প্রায় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ সার ও কীটনাশক সরবরাহ করার ফলে উপজেলায় এখন সরিষার আবাদ অনেক বেড়ে গেছে।
কৃষক মো. রফিকুল ইসলাম পাঠান জানান, এবার তার জমিতে সরিষা আবাদ করেছেন। এ আবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার সরিষার ভালো ফলন হয়েছে।
অপর কৃষক আজগর আলী জানান, এ বছর ফলন ভালো হওয়ার কারণে আগামী মৌসুমে আমাদের এলাকার অনেক কৃষক এ জাতের সরিষা আবাদের আগ্রহ দেখাচ্ছে। সরিষা চাষ অত্যন্ত লাভজনক। প্রসঙ্গত পলাশের কৃষিজাত পণ্যের মধ্যে কলা, আনারস, সরিষা ও লটকনের সুনাম রয়েছে দেশজুড়ে।
অর্থ-বাণিজ্য: নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা
অর্থ-বাণিজ্য: ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ
অর্থ-বাণিজ্য: সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর রহমান