image
ছবিঃ সংগৃহীত

নীলফামারীর চার আসনে ১৬ প্রার্থীর জামানত বাতিল

প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে ১৬ জন প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) : ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম-এর মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী পান ১ লাখ ১৮ হাজার ১৬৯ ভোট। ৩১ হাজার ৫৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আব্দুস সাত্তার।

নীলফামারী-২ (সদর) : জেলার গুরুত্বপূর্ণ সদর আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-মনোনীত প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)-কে পরাজিত করে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ১০ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এ আসনে জামানত হারান- হাসিবুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সারোয়ারুল আলম বাবু (খেলাফত মজলিস), সিরাজুল ইসলাম (বিএনএফ)।

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর): এই আসনে সর্বোচ্চ ৯ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল মুনতাকিম ১ লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার পান ৮২ হাজার ৮৬ ভোট।

এ আসনে জামানত হারিয়েছেন- মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মির্জা মো. শওকত আকবর (রওশন), স্বতন্ত্র প্রার্থী মো, রিয়াদ আরফান সরকার রানা (ফুটবল), মো, জোবায়দুর রহমান হীরা (ঘোড়া), মো. মাইদুল ইসলাম (বাসদ-মার্কসবাদী) এবং এস এম মামুনুর রশীদ (মোটরসাইকেল) প্রতীক।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, জেলার তিনটি আসনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ন্যূনতম ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের কৌশলগত ভোট ও প্রধান দলগুলোর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কারণেই ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা কাক্সিক্ষত ভোট পাননি।

‘সারাদেশ’ : আরও খবর

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» সিলেটে জামায়াতের ভরাডুবির নেপথ্যে

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

সম্প্রতি