সব্জির মৌসুম চলছে। বিভিন্ন জাতের সব্জির মৌসুমে বাজারে পাওয়া যাচ্ছে আলু, বেগুন, কপি, টমেটো, গাজর, মুলাসহ বিভিন্ন জাতের সবজি। এসব সব্জির ভিড়ে একটি উল্লেখযোগ্য হলো লাউ। এসব লাউ দেশি লাউ, শীত লাউ নামে পরিচিত। বিভিন্ন আকারের লাউ পাওয়া যাচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় মাচায় লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় আঙিনায়, বাড়ির আশপাশে পরিত্যক্ত জায়গায়, রাস্তার ধারে, হাওর জনপদে উঠোনে, বাড়ির নামায়, ক্ষেতে মাচা বেঁধে লাউ চাষ করেছেন। অঞ্জয় কর টিংকু নিজ দোকানের পাশে মাচা করে লাউ চাষ করেছেন।
ডগায় ডগায় লাউ ঝুলছে। কেউ কেউ আবার বড় পরিসরে লাউ চাষ করে লাভবান হচ্ছেন। আগাম জাতের লাউ চাষ করে লাভবান হচ্ছেন। লাউয়ের পাশাপাশি ভালো দামে লাউয়ের ডগা বিক্রি করে লাভবান হচ্ছেন। বর্তমানে লাউয়ের মূল্য সহনীয় পর্যায়ে থাকলেও কিছুদিন আগেও চড়ামূল্যে লাউ বিক্রি হয়েছে বলে বাজারে আসা এক ক্রেতা জানান।
অর্থ-বাণিজ্য: নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা
অর্থ-বাণিজ্য: ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ