image

ঢাকা-বরিশাল মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জন নিহত ২, আহত ৮ জন

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়, আহত হন আরও ৮ জন।

আজ বৃহস্পতিবার বেলা ১১:৩০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত দুটি গাড়ি প্রশাসনের সাহায্য ছাড়া সড়কে উঠানো সম্ভব হয়নি, যা রাস্তায় চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর উদ্ধার ও চিকিৎসার কাজ শুরু হলেও দুর্ঘটনার মাত্রা ও আহতদের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ ও ট্রাফিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি