image

পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশা উপজেলার একটি বোরো ধান ক্ষেত থেকে বুলু মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুলু মন্ডল সাপাহার উপজেলার তিলনা দোয়াশ গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা এলাকায় বোরো ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, স্থানীয় কৃষকরা জমিতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি