image

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের হামলায় কৃষক নিহত, আটক ২

জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বোনজামাই ও ভাগ্নের মারধরে কেসমত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনজামাই নবিছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল।

আজ সকালে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, “কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আঘাতজনিত কারণ বা স্ট্রোক—যেকোনো কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।”

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি