image

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, স্লোগান

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

নওগাঁয় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে রেখে সেখান থেকে সরে যায় তারা। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ভোরে রাস্তাঘাট ফাকা থাকার সুযোগে জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে গিয়েছিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকা গুলো জব্দ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» গড়গড়িয়া লেক সংস্কারের নামে আবাদি জমি ভরাটের অভিযোগে গারো-কোচদের মানববন্ধন

সম্প্রতি