ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দেয়ার সময় উপজেলা বিএনপি ও রুমিন সমর্থকদের মাঝে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে উপস্থিত জনগণের মাঝে দেখা দেয় ভীতির সঞ্চার।
এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই ঢাকা-সিলেট মহাসড়ক শাহবাজপুর অবরোধ করেন রুমিন সমর্থকরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে রাত ২টা পযন্ত প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ১ম প্রহরে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৪৭ মিনিটে উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে কয়েক শ সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন। এ সময় বিএনপির কিছু নেতাকর্মীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। একই সময়ে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশপাশে হট্টগোলের সৃষ্টি হয়।
অবমাননা করে অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন এবং ফুল ছিঁড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টা ২০ মিনিটে দিকে রুমিন ফারহানার কয়েক শ সমর্থক ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করেন। তারা লাঠিসোঁটা হাতে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূইয়া ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় ২টায় দিকে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সরে দাঁড়ান। তবে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের মাঝে দেখা দেয় চরম উৎকন্ঠা।
এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, আপনাদের কিছু জানার প্রয়োজন হলে সভাপতির সঙ্গে যোগাযোগ করুন আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না।
দলের সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল বলেন আমিন যথাসময়ে ফুল দিতে পারিনি ফলে ১২টা ১৫ মিনিটে ফুল দিয়ে এসেছি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম রাত ২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক চলাচল করেছে বলে জানান।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের মনোনীত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট।
অর্থ-বাণিজ্য: সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়লো
অর্থ-বাণিজ্য: টানা দরপতনেও বাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা