image
সখীপুর (টাঙ্গাইল) : গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত রোগীদের ২২ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা -সংবাদ

ভাষাশহীদদের স্মরণে সখীপুরে ২২ বছর ধরে মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলাসহ আশপাশের গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত রোগীদের ২২ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘরে এ সেবা দিয়ে আসছেন এ প্রতিষ্ঠানটি।

এবার এ চিকিৎসাকেন্দ্রে (মেডিকেল ক্যাম্প) রমজানের কারণে মাত্র দেড় হাজার রোগী নিবন্ধন করেছেন। প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে আসার আগেই রোগীদের বিনামূল্যে রক্ত, প্রস্রাব, ইসিজি আল্ট্রাসনোগ্রাম, এক্সরেসহ নানা পরীক্ষাও করানো হয়েছে। রাজধানী ঢাকা শহর থেকে ২০ বিশেষজ্ঞ চিকিৎসক আজ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তালিমঘরের ওই ক্যাম্পে রোগী দেখেছেন। বিকেল বেলায় চক্ষুশিবির থেকে ২৫০ জন রোগীকে চোখের অস্ত্রপচার (ছানী অপারেশন) করার জন্য নির্বাচন করা হয়েছে। আগামী সপ্তাহে তাদের রাজধানী ঢাকায় নেওয়া হবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওই স্থানে ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবন ধারা’ শীর্ষক একটি আলোচনা সভা হয়। এছাড়াও ক্যাম্পসের প্রকাশনা ‘প্রয়াস২২’ এর মোড়ক উন্মোচন করা হয়।

আলোচনা সভায় কিডনি রোগ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন দেশের বিশিষ্ট কিডনি চিকিৎসক ক্যাম্পসের সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ। আলোচনায় অংশ নেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালিহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব খন্দকার মোস্তান হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আওলাদ হোসেন, পরিবহন অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আমিন শরীফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি