image

নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪

সংবাদ অনলাইন রিপোর্ট

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার।

নিহত ব্যক্তিরা হলেন, বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। একটি গ্রুপের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেকটি পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি