গত ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহ নগরীর শিববাড়ি রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কিছু নেতাকর্মী জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ার ঘটনায় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির ফটকের পাশের দেয়ালও ভেঙে ফেলা হয়।
ভাঙচুরে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। পরে উত্তেজিত কয়েকজন একটি টায়ারে আগুন ধরিয়ে শ্লোগান দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আল নূর মোহাম্মদ আয়াস জানান, নিষিদ্ধ আওয়ামী লীগকে তাদের দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তাই এই কারণে কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
সারাদেশ: মাগুরায় সাড়া ফেলেছে ‘সুপার ফুড’ চাষ