image

পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশায় জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের অংশ হিসেবে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাওড় দানিপুকুর স্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম। বেসরকারি সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ এবং প্রোগ্রাম অফিসার নির্মল টুডু।

প্রশিক্ষণে উপজেলার ছাওড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রতিজন কৃষকের হাতে বিনামূল্যে ৬৫ লিটার করে বীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» হবিগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

সম্প্রতি