“তোমার কণ্ঠই পারে পরিবর্তন আনতে”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে শিফট প্রোগ্রামের আওতায় যুব ক্যাম্পেইনারদের নিয়ে দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডি’র সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কর্মশালায় জেলার ২০ জন নির্বাচিত তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) কর্তৃক বাস্তবায়িত শোওচার প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন পরিচালিত শিফট প্রোগ্রামের অংশ হিসেবে যুব ক্যাম্পেইনারদের জন্য দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন ওয়ার্কশপ আয়োজন করা হয়।
শিফট একটি আন্তর্জাতিক ক্যাম্পেইন অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, যার লক্ষ্য ১৪–২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের লক্ষ্যে কার্যকর জনসচেতনতামূলক ক্যাম্পেইন ডিজাইন ও বাস্তবায়নে সক্ষম করে তোলা। কো-ক্রিয়েশনভিত্তিক এ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব ক্যাম্পেইন পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, নেতৃত্ব ও অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন এবং জনসম্পৃক্ততা তৈরির কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি নিজস্ব ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সিড ফান্ডিং সহায়তাও প্রদান করা হয়।
দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের লক্ষ্য নির্ধারণ, লক্ষ্যভিত্তিক অডিয়েন্স চিহ্নিতকরণ, বার্তা উন্নয়ন, কনটেন্ট তৈরি এবং ডিজিটাল ক্যাম্পেইন কৌশল প্রণয়ন বিষয়ে হাতে-কলমে সক্ষমতা অর্জন করেন। এছাড়াও মিডিয়া ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি এবং ক্যাম্পেইনের প্রভাব মূল্যায়নের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও অনুশীলন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, ম্যানেজার সাবিনা ইয়াসমিন, বিএমজেড পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম এবং শোওচার প্রকল্পের প্রজেক্ট ফোকাল কার্তিক চন্দ্র সেনসহ অন্যান্য প্রকল্প সমন্বয়কারীগণ।
আলোচকরা যুবসমাজের সৃজনশীল শক্তি ও ডিজিটাল সক্ষমতাকে সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে যুব ক্যাম্পেইনারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
যুব ক্যাম্পেইনার হিসেবে অংশগ্রহণকারীরা বাস্তব ক্যাম্পেইন পরিচালনার অভিজ্ঞতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ এবং শিফটের গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। একইসঙ্গে তারা ভবিষ্যৎ সামাজিক নেতৃত্বের জন্য নিজেদের আরও সুসংগঠিত ও প্রস্তুত করতে পারবেন।
“তোমার কণ্ঠই পারে পরিবর্তন আনতে”—এই আহ্বানকে সামনে রেখে শিফট প্রোগ্রাম তরুণদের ইতিবাচক সামাজিক পরিবর্তনের অংশীদার হতে উৎসাহিত করছে।
সারাদেশ: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু