image

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে মহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে জিকে খালে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালানোর সময় সকাল সাড়ে ৯টার দিকে খালে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি