বটিয়াঘাটা খুলনার বটিয়াঘাটা উপজেলার ২নং সদর ইউনিয়ানের ৯নং ওয়ার্ড ওয়ার্ড হাটবাড়ি গ্রামের দক্ষিণপাড়া থেকে দক্ষিণ-পশ্চিমপাড়া সংলগ্ন প্রায় আড়াই কিলোমিটার ইটের সলিং ও কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সরকার আসে সরকার যায়- কিন্তু এই এলাকার জনগণের যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান কোনো উন্নতি হয় না। দক্ষিণপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার অধিকাংশ অংশ এখনও কাঁচা রয়ে গেছে। যেখানে ইটের সলিং করা হয়েছে, সেখানেও ইট উঠে গিয়ে রাস্তা ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা হয়ে যায় ফলে বর্ষা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দক্ষিণপাড়ার বাসিন্দা দীপায়ুন মন্ডল বলেন, এই রাস্তাটি আমাদের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজ, বাজার ও অফিসে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। পশ্চিমপাড়ার প্রদীপ জোদ্দার বলেন, রাতে কোনো রোগী অসুস্থ হলে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেয়া খুবই কষ্টকর। অনেক সময় ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের দাবি জানিয়ে আসছি, কিন্তু স্থায়ী কোন সমাধান হচ্ছে না। এলাকায় প্রায় আট হাজার পরিবারের বসবাস। তাদের দৈনন্দিন কাজের জন্য যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। বর্ষাকাল থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত অধিকাংশ অংশ কর্দমাক্ত থাকে। ফলে ভ্যান, মোটরসাইকেল এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও বাধ্যগ্র হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যা ওবায়দুল হক বলেন, রাস্তার সমস্যার বিষয়টি আমরা অবগত আছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এলাকাবাসী ও স্থানীয় সুশীল সমাজ দ্রুত রাস্তা সংস্কার ও স্থায়ীভাবে পাফা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অরণীয় হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই ভোগাজি নিরসনে এখন কার্যকর পদক্ষেপ গ্রহণই সময়ের দাবি।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির