বাগেরহাটের মোরেলগঞ্জ হোগলাপাশা ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা কর্মসূচি (কাবিটা) বরাদ্ধের রাস্তা সংস্কারের জনগুরুত্বপূর্ণ প্রকল্পের স্থান পরিবর্তন করে ব্যক্তি স্বার্থে সংস্লিষ্ট ২নং ওয়ার্ড মেম্বরের বাড়ির কাছে নুন রাস্তা নির্মানের অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে স্থানীয় গোবিন্দ চন্দ্র মন্ডল বাদী হয়ে প্রকল্প সভাপতি ইউপি সদস্য সুবোদ কুমার মৃধার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের দাবি পূর্বের প্রকল্প অনুযায়ী নির্দিষ্ট স্থানে সরকারী বরাদ্ধকৃত নুুন রাস্তা নির্মাণের।
সরজমিনে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী জানান উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড হোগলাপাশা গ্রামের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক সরকারি অর্থ বরাদ্দে ২০২৫-২০২৬ অর্থবছরের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের ২নং ওয়ার্ডের ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে কার্তিকের বাড়ী অভিমুখী রাস্তা সংস্কার প্রকল্পের বরাদ্দ হয়। এ প্রকল্পে নির্মাণাধীন রাস্তার ব্যায় ধরা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। প্রকল্প সভাপতি ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুবোদ কুমার মৃধা নির্ধারিত প্রকল্পের স্থানে রাস্তা সংস্কারের কাজটি না করে স্থান পরিবর্তন করে নিজ বাড়ীর সামনে নুুন রাস্তা নির্মানের কাজ শুরু করেন এবং কাজটি প্রায় শেষের পথে। বিষয়টি জানতে পেরে এ ঘটনার পর পরই স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা মেম্বরের বিরুদ্ধে ফুসে ওঠেন। নিয়ম নীতি উপেক্ষা করে প্রকল্পের নাম পরিবর্তন করে প্রকল্প সভাপতি ইউপি মেম্বর তার ব্যক্তি স্বার্থে রেকর্ডিয় ছাড়াই বাড়ির সামনে নিজস্ব রাস্তায় সরকারী অর্থ বরাদ্দের কাজ করছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সংশ্লিষ্ট ২নং ওয়ার্ড হোগলাপাশ গ্রামের গোবিন্দ চন্দ্র মন্ডণ, রিপন শিকদার বিথি মন্ডল, প্রিংঙ্কা বেপারী সহ একাধিক স্থানীয়রা অভিযোগ করে বলেন এ গ্রামটিতে প্রায় ২৫০ পরিবারের তিন হাজার মানুষের বসবাস। ২০-২৫ বছর আগে একবার এই রাস্তায় ইট বসেছিল। পরবর্তীতে আর কোনো সংস্কার হয়নি। পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে ভাঙ্গা সাঁকো পেরিয়ে ছেলেমেয়েদের বিদ্যালয়ে যেতে হয়, অবিভাবকরা এসে সাঁকো পাড় করে দিতে হয় ছাত্রছাত্রীদের। বিভিন্ন সময়ে অনেক জনপ্রতিনিধি পরিবর্তন হলেও আজও সাঁকোর পরিবর্তন হয়নি। শুনেছি রাস্তার বরাদ্ধ হয়েছে মনে হয় দুঃখ কিছুটা লাগোভ হবে। ইউপি মেম্বর প্রকল্পের সভাপতি থাকার সুবাধে নিজের স্বার্থে তাও কেটে নিয়ে তার বাড়ির সামনে নুুন রাস্তার কাজ শুরু করেছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকল্প অনুযায়ী পূর্বের স্থানে রাস্তা নির্মাণের দাবি জানাই।
প্রকল্প সভাপতি হোগলাপাশা ইউনিয়ন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুবোদ কুমার মৃধা বলেন প্রকল্পের স্থান পরিবর্তন বিষয়ে জনস্বার্থে জনগনে স্বার্থে পূর্বের মাটির প্রকল্প বাদ দিয়ে পি আই ও অফিসের সঙ্গে আলাপ করে ইউনিয়র পরিষদের মাধ্যমে পরিষদের প্যাডে প্রত্যায়ন দিয়ে প্রকল্প স্থান পরিবর্তন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা অবহিত রয়েছেন। পূর্বে প্রকল্পটি (টিআর) অর্থ বরাদ্দে ওই স্থানে ছিল। পরবর্তীতে বরাদ্ধকৃত টাকা বেশি হওয়ায় উপজেলা পি আই ও অফিসের নির্দেশনায় প্রকল্পেন স্থান পরিবর্তন করা হয়েছে। একটি মহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করছেন। জনগুরুত্বপূর্ণ স্থানেই রাস্তা নির্মাণাধীন কাজ চলছে। এখনেও অনেক পরিবারের চলাচল ও বসবাস।
এ সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, হোগলাপাশার (কাবিটা) বরাদ্দকৃত একটি প্রকল্পের বিষয় অভিযোগ হয়েছে। তবে কাজের মান খুবই ভালো হয়েছে এ ক্ষেত্রে অনিয়ম নয় প্রকল্পের স্থান পরিবর্তন নিয়ে স্থানীয়দের অভিযোগ। যদিও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকল্প পরিবর্তনের একটি প্রত্যায়ন নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দপ্তরে দিয়েছের প্রকল্প সভাপতি। এ প্রকল্পের বরাদ্ধকৃত কাজটি পূর্বের তিনি সদ্যমাত্র এ উপজেলায় যোগদান করেছেন। অভিযোগের আলোকে বিষয়টি সরজমিনে দেখা হবে। যেহেতু রাস্তাটির কাজ শেষের পথে পরবর্তীতে স্থানীয়দের দাবির স্থানে নুুন বরাদ্দ দেয়ার সর্বোচ্ছ চেষ্টা করা হবে।
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব
বিজ্ঞান ও প্রযুক্তি: আপনার টিভি কি চোখের জন্য নিরাপদ