নেত্রকোণা-১ আসল দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ভূমি প্রতিমন্ত্রী হওয়ায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সর্বস্তরের জনতা, দলীয় নেতাকর্মী ও অনুসারীরা উজ্জ্বসতি হয়েছেন। পিতা মোস্তফা কামাল মনসুর, মাতা বেগম জোবেদা কামাল। পিতা ছিলেন তখনকার আমলে একজন সফল কৃষক, সমাজসেবী ও দানবীর। তার যোগ্য সন্তান ব্যারিস্টার কায়সার কামাল এখন ব্যারিস্টার থেকে মিনিস্টার।
তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ থেকে এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর (ইতিহাস) ঢাকা বিশ্ববিদ্যালয়, এলএলবি ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটন, যুক্তরাজ্য, বার ভোকেশনাল কোর্স (বিভিসি) দ্য কলেজ অব ল (বর্তমানে ইউনিভার্সিটি অব ল), যুক্তরাজ্য, ব্যারিস্টার-এট-ল-দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন, লন্ডন। আইন পেশায় তাঁর যাত্রা শুরু হয় বাংলাদেশের নিম্ন আদালতে এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইনি পরামর্শ ও মামলার কার্যক্রম পরিচালনার পাশাপাশি, বিএনপির আইন বিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন নিরলসভাবে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জিয়া পরিবারসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলাগুলোতে তিনি সফলভাবে আইনি লড়াই চালিয়ে গেছেন। একইসাথে তিনি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিয়মিতভাবে যুক্ত আছেন।
অবহেলিত নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা বাসীকে মন্ত্রীত্ব উপহার দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুর্গাপুর উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাবেক সভাপতি এড. এম.এ. জিন্নাহ, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচাঁন, পৌর সভাপতি আতাউর রহমান ফরিদ, কলমাকান্দা উপজেলার সভাপতি এম.এ. খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম জহির প্রমূখ।
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব
বিজ্ঞান ও প্রযুক্তি: আপনার টিভি কি চোখের জন্য নিরাপদ