মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায়পাড়া গ্রামের দক্ষিণ পাড়া বেপারি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের বাড়ির বাসিন্দা মিহিনউল্লা প্রথমে হোসন মিয়ার ঘড়ে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হোসেন মিয়া জানান, আগুন লাগার সময় ঘরে কোনো মানুষ ছিল না। তার ছেলের স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘরের ভেতরে প্রায় ১ লাখ টাকার মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল ছিল। তাদের ধারণা, জাল চুরির উদ্দেশ্যে এসে কেউ এই ঘড়ে আগুন লাগাইতে পারে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এসময় আগুন দ্রুত অন্যান্য ঘড়ে ছড়িয়ে পড়ে। গজারিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এরই মধ্যে তিনটি বসতঘরের মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, মোবাইল ফোনে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩৪ মিনিট সময় লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যদের যৌথ প্রচেষ্টায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক: কাশ্মীরে ‘ইসরায়েলি কায়দায়’ দমন-পীড়ন
আন্তর্জাতিক: আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
নগর-মহানগর: এসি বিস্ফোরণে ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
অপরাধ ও দুর্নীতি: নতুন ডিএমপি কমিশনার মো. সরওয়ার