image

মানিকগঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত নজরুল ইসলাম

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া বিভিন্ন মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, মামলা নিষ্পত্তিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মিঠুন কুমার দাস শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), মানিকগঞ্জসহ জেলার বিভিন্ন থানা ও ডিবির অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি