image

সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল সাতক্ষীরা

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলা ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা জেলা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু এলাকা, বিশেষ করে বারাসাত ও সংলগ্ন অঞ্চলেও এই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

হঠাৎ এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই আঞ্চলিক ভূ-প্রকৃতিতে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে মিয়ানমার ও ভারতে কয়েকদফা ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল কেঁপে ওঠে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি