রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী টিসিবি ডিলার মেসার্স রাইয়ান ট্রেডিং এর স্বত্বাধিকারী শাহীন সরকারকে ৩,০০০ টাকা এবং কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী বিএডিসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এর স্বত্বাধিকারী শামসুজ্জামানকে ৫০,০০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
জরিমানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। তিনি জানান, দণ্ডিত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান শাহবাজ শরিফ