সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোগলাবাজার থানাধীন শিববাড়ি কিষনপুর এলাকা থেকে ৩৭ বছর বয়সী রুমা পাল নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিন সন্তানের জননী রুমা কিষনপুর এলাকায় স্বামী রঞ্জিত পাল-এর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রঞ্জিত পাল সিএনজি অটোরিকশা চালান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রুমা পাল নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আন্তর্জাতিক: তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান শাহবাজ শরিফ