image

বাধঁ নির্মাণের দুর্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদমন্ত্রী

প্রতিনিধি, সুনামগঞ্জ

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে তিনি আজ সুনামগঞ্জ এসেছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এই অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ধর্মপাশার চন্দ্রসোনার তাল হাওর পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। পানি মন্ত্রণালয় এই প্রকল্পটি সরাসরি তদারকি করছে। ফলে বাঁধ নির্মাণ যেন প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয়, তার দিকে সরকারের সর্বোচ্চ নজরদারি থাকবে।

তিনি আরও জানান, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে এটি যাতে না ঘটে, সেই জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণের কাজগুলো সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রকল্পগুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, সে জন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে। মন্ত্রী বলেন, “আমরা পাহাড়ের মতো দায়িত্ব নিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করব।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ কলিম উদ্দিন মিলন, এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি