image

নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াতের আমির

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার। ১০/১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে এটা ইচ্ছাকৃত। দু’এক জায়গায় ঘোষণা দিয়েও তা বন্ধ তরে দেওয়া হয়েছে। কিছু ম্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। যেখানেই যাচ্ছি লোকে আমাদের বলে- ‘আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, তবে জামায়াত ইসলামের ইতিহাসে সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে। এবারের নির্বাচনে আমাদের তিনটি বড় লাভ হয়েছে:

১. প্রথমবারের মতো জামায়াত ইসলামের নেতৃত্বে অর্থবহ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে; এর আগে অন্যের নেতৃত্বে ঐক্য ছিল, ২. আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন, ৩. এবার আমরা একসঙ্গে ছয় শক্তির বিরুদ্ধে সমান্তরালভাবে লড়াই করেছি।

তিনি আরও জানান, “ছয় শক্তি একত্রিত হয়ে আমাদের প্রতিহত করতে পারত না, যদি অন্য কোনো আশ্রয় গ্রহণ না করত। এখন তা বিভিন্ন সূত্র থেকে স্বীকার করা হচ্ছে—টিআইবি, সুজনসহ অনেকেই এ কথা বলছে। এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের আবারও লড়তে হবে। এজন্য এখন থেকেই কৌশল নির্ধারণ জরুরি।”

শিবিরে জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্বে শফিকুর রহমান আরও বলেন, ঢাকার বস্তিগুলোতে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে টাকা, প্রতিশ্রুতি বা সন্ত্রাস কিছুই কার্যকর হয়নি। নির্বাচনের ফলাফলে এটি স্পষ্ট হয়েছে। তিনি জানান, এ বার্তা যাচ্ছে—আগামী বাংলাদেশের ভবিষ্যত হবে ইসলামী বাংলাদেশ, এবং মানুষের জন্য মুক্তির বাংলাদেশ।

তিনি বলেন, “আমরা থাকব এবং ইনশাআল্লাহ কেউ আমাদের থামাতে পারবে না। দলের নেতাকর্মীদের নির্দেশনা—জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমাদের একটি এলাকা খালি থাকা চলবে না। যারা জীবন বাজি রেখে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের হাতে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এলাকা হস্তান্তর করতে হবে। এই পথে আমাদের অনেক ত্যাগ ও সংযম করতে হবে।”

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি