image

মাগুরায় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

প্রতিনিধি, মাগুরা

নবনিযুক্ত সাংস্কৃতিক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মাগুরায় আগমনের সময় বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

উপলক্ষ্যে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলার প্রবেশদ্বার কামারখালী ব্রিজ এলাকা থেকে শুরু করে শহর পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় মন্ত্রীসহ তাঁর সফরসঙ্গী ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মীরা প্রথমে কামারখালী ব্রিজ এলাকায় সমবেত হয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর মন্ত্রী মাগুরা সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে তাঁর সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, “মাগুরা সহ সারাদেশের সাংস্কৃতিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই।” পাশাপাশি তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি