কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু এবং নেশাজাতীয় পানীয়।
বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক: তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান শাহবাজ শরিফ