image

মহাদেবপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি বাবুলের ত্রাণ বিতরণ

প্রতিনিধি, মহাদেবপুর, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের বড় মহেশপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাত বান্ডিল ঢেউটিন ও ২০ হাজার টাকা এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও ২০ হাজার টাকা তুলে দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র, মহাদেবপুর থানার এসআই মহিদুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি এবং বদলগাছী উপজেলা কৃষক দল নেতা রেজাউন্নবী স্যান্ডো প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মহেশপুর গ্রামের মৃত শুকুর সরকারের তিন ছেলে—বেলাল, ফাইম ও শাহীনের বাড়িতে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি বিকেলে এমপি ফজলে হুদা বাবুল উপজেলার নুরপুর গ্রামে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের পাঁচ আদিবাসী সদস্যের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারের হাতে ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অনুদান প্রদান করেন। গত ৩১ জানুয়ারি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাতকাটি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় চার্জার ভ্যানের পাঁচ যাত্রী নিহত হন।

এ ছাড়া, গত ২১ ফেব্রুয়ারি উপজেলা কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে ভীমপুর ইউনিয়নের দক্ষিণ আন্ধারকোঠা মৎস্যজীবী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে তিন বান্ডিল করে ঢেউটিন, কম্বল ও নগদ ৯ হাজার টাকা বিতরণ করেন এমপি। আগের দিন গভীর রাতে অগ্নিকাণ্ডে ওই পরিবারগুলোর সর্বস্ব ভস্মীভূত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» স্বপ্নছোঁয়ার আগেই নিভে গেল প্রাণ প্রবাসে যাওয়ার এক দিন পরই মৃত্যু

সম্প্রতি