রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটে চিকিৎসকের সনদ ছাড়াই গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনামূল্যের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আক্তারুল ইসলাম (২৩)। তিনি সৈয়দপুর উপজেলার পাকাধরা হাজারীহাট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম এবং তারাগঞ্জ থানার একটি চৌকস পুলিশ টিম।