image

সময় নষ্ট না করে ভবিষ্যতে মনোনিবেশ জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তারা অতীতে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার নিজস্ব নিয়ম অনুযায়ী স্বাধীনভাবে কাজ করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে পেছনের নেতিবাচক বিষয়গুলো নিয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা বেশি জরুরি।

তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার এবং একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সামনের দিনগুলোতে কীভাবে দেশকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটিই এখন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি