image

ফরিদপুরে মেম্বার দম্পতির ওপর হামলা, হাসপাতালে ভর্তি

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার তছিরন বেগম এবং তাঁর স্বামী, সাবেক মেম্বার আবুবকর ফকিরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, একই এলাকার লোকমান খা, বিল্লাল খা, সজিব খা, আকমল খা, রফিক শেখ ও নইমদ্দিন গং এ হামলা চালায়। বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আবুবকর ফকিরের ভাই মোকলেছ ফকির, ছোট ভাই সাঈদ ফকির এবং মহিলা মেম্বার তছিরন বেগম জানান, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ওই চর এলাকায় গিয়ে কিছু কম্বল বিতরণ করেন। অভিযোগ রয়েছে, কম্বল বিতরণের স্লিপ না পাওয়ায় লোকমান খা ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে দুই দফায় তাদের ওপর হামলা চালায়।

তারা আরও জানান, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মহিলা মেম্বার তছিরন বেগম এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি