image

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও মদ উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

কুষ্টিয়া সীমান্তের পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি (পটকা) ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ মার্চ)দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির সীমান্তসংলগ্ন কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ হাজার ৫৬০ পিস চকলেট বাজি (পটকা) উদ্ধার করা হয়।

এ ছাড়া, এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা বাজি ও মদের আনুমানিক মূল্য ৯ লাখ ৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত চকলেট বাজি নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি