গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:একই এলাকার শহদিুল ইসলামরে ছলেে স্বপন ময়িা (২০), ছামছুল রহমানরে ছলেে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকাররে ছলেে হাসান রহমান (২২) এবং এবং রাখালবুরুজ ইউনয়িনরে সরকারপাড়া এলাকার রাজা ময়িার ছলেে নুর আলম সরকার (২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্র হ্যাকিং-এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতার টাকা হ্যাক করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল।
গোপন খবর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়সরের নেতৃত্বে শুক্রবার ভোরে তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল মান্নান সরকারের ছদ্মনামে হাসান রহমানের বাড়ি থেকে চার হ্যাকারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৫২, তারিখ: ২৪/০৬/২০২৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক: খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন
অপরাধ ও দুর্নীতি: মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী