কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সম্পা খাতুন ওই এলাকার মো. ফিরোজ আলী-এর কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে খালার বাড়ির সামনে অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি, যা এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে।
পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, "অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।"
আন্তর্জাতিক: খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন
অপরাধ ও দুর্নীতি: মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী