এ বছর রোজার শুরুতেই সিরাজগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সোমবার, (০২ মার্চ ২০২৬) শহরের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভীড় । পছন্দের জিনিসপত্র কিনতে মার্কেট থেকে মার্কেটে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। এবারে সালোয়ার, কামিজ, থ্রি-পিস ছাড়ারা ও লেহাংগা গাড়ারার চাহিদা বেশি বলে জানা গেছে। লেহাংগা ও গাড়ারা প্রতি পিচ ২ হাজার থেকে ১৫ হজার টাকা পর্যন্ত টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শিশু পোষাকের চাহিদাও বেশি বলে জানা যায় । অভিজাত বিপনী বিতান গুলিতে শিশুদের ড্রেস এক হাজার টাকা থেকে দুই আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে ক্রেতা নজরুল ইসলাম জানান ।
সিরাজগঞ্জ শহরের অভিজাত বিপনী বিতান মুক্তা প্লাজা, সরকার প্লাজা, সিদ্দিক প্লাজা, মোস্তফা প্লাজা, মেলা, উৎসব, নিউ মার্কেটসহ বিভিন্ন ছোটবড় মার্কেটে ক্রেতাদের উপচে পরা ভীড় পরিলক্ষিত হয়। প্রতিবারের মত এবারও বেশির ভাগ মার্কেট ও বিপনি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকাটা করতে আসছেন।
সিরাজগঞ্জ উৎসব মার্কেটে স্বস্ত্রীক কেনাকাটা করতে আসা আনোয়ার হোসেন জানান, ঈদে ভীড় এরানোর জন্য আগেই ছেলে মেয়েসহ নিজেদের পোষাকাদি ক্রয়ের জন্য এসেছি। নিত্যনতুন কাপড়ের ব্যাপক মজুদ থাকলেও দাম অনেকটাই বেশি বলে মনে হয়। এই সব অভিজাত কাপড়ের দোকানগুলোয় সকাল থেকেই উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। তবে ইফতারের পরে ব্যাপক আকার ধারন করে।
রিচম্যানে আসা ক্রেতা রিতু খান , সাবিহা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ছেলে মেয়ের চাহিদা মোতাবেক কাপড় ক্রয়ের জন্য এসেছি। দোকানে নিত্য নতুন ডিজাইনের ছেলে মেয়েদের কাপড় থাকলেও দাম তুলনামূলক ভাবে অনেক বেশি।
এছাড়াও শহরের প্রতিটি রাস্তাসহ অলিতে গোলিতে ফুটপাতে বসেছে বিভিন্ন রেডিমেট কাপড়ের দোকান। যেখানে ছোট শিশু থেকে বয়োবৃদ্ধ মানুষের কাপড় পাওয়া যায় বলে জানান, ক্রেতা শাহিদা আক্তার ও মিজু আহমেদ।
এছাড়াও বিভিন্ন কসমেটিস ও জুতার দোকানসহ বিভিন্ন পন্য সামগ্রীর দোকান গুলোতেও ক্রেতাদের ভীড় পরিলক্ষিত হয় ।
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা
আন্তর্জাতিক: ইরানে ইসরায়েল-মার্কিন হামলায় বড় ক্ষতির মুখে চীন
আন্তর্জাতিক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আয়ারল্যান্ড
আন্তর্জাতিক: ইরানের হামলার মুখে কঠিন সমীকরণে উপসাগরীয় দেশগুলো
আন্তর্জাতিক: নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা
সারাদেশ: লাউয়াছড়া জাতীয় উদ্যান ধ্বংসের পথে