সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও মনোবলের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, ‘প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়; সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।’
তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী হয়েই তারা বসে নেই। বরং শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম করে যাচ্ছে। তাদের মেধা-প্রজ্ঞা দেখে আমি অভিভূত হয়েছি। সকলের সহযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা এগিয়ে যাবে।’
বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারে অবস্থিত গ্রিন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনিরুদ্ধ দাস আরও বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।’ ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জিডিএফের উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিডিএফের উপদেষ্টা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ-এর সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এবং উপদেষ্টা ডা. মিফতাহুল হোসেন সুইট।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জিডিএফের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক। পরে বক্তব্য দেন জিডিএফের সভাপতি প্রমেশ দত্ত, সদস্য পার্থ সারতি দত্ত, মোছা. ববি বেগম, ব্যবসায়ী হরিপদ দে, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার ও নাট্যকার রমজান আলী।
জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, সদস্য পার্থ সারতি দত্ত, মোছা. ববি বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হরিপদ দে, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, নাট্যকার রমজান আলী।
এ সময় জিডিএফের সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, মাওলানা আনিস, সরুপা বেগম, মলয় রায়, ফয়জুল হাসান ফারহান, হিসাবরক্ষক মো. শাহজাহান ও কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি উপস্থিত ছিলেন। অভিভাবক রোকেয়া বেগম, সীমা বেগমসহ শিক্ষার্থীরাও অংশ নেন।
পরিদর্শনকালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা