গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসা’ নামে একটি মহিলা মাদ্রাসা পুড়ে গেছে।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, “এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। তারা রাতে নামাজ আদায় করে বাড়ি চলে যায়। পরে রাত ২টার দিকে স্থানীয়রা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি করেন। চিৎকার শুনে আমি মাদ্রাসায় ছুটে এসে দেখি মাদ্রাসা ভবনে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। তারা আসার আগেই আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।”
তিনি আরও বলেন, “এই অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি
অর্থ-বাণিজ্য: দেশের বিমানবন্দরগুলোতে পচে যাচ্ছে পণ্য