image

সিলেটে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে শোক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)- এর শুভানুধ্যায়ী সদস্য আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইমজা।

সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক আনিস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মুমিন চৌধুরী ছিলেন একজন দানশীল, মানবিক ও সমাজসেবী ব্যক্তিত্ব। তাঁর মতো একজন গুণী ও সজ্জন মানুষের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আব্দুল মুমিন চৌধুরী গত ১ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্প্রতি