image

মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতে দুই দালালের কারাদণ্ড

প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মহিলা দালালকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে শেফালি আক্তার এবং সুমি আক্তার নামের দুই দালালকে প্রমাণসহ আটক করে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম দেখা গেছে এবং বিভিন্ন সূত্র থেকে মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই দালালকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» পীরগঞ্জে সুবিধাভোগীদের মাঝে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

সম্প্রতি