রংপুরের পীরগঞ্জে বিভিন্ন সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভিডব্লিউবি ও টিসিবি কার্যক্রমের একাধিক সুবিধাভোগীসহ জনপ্রতিনিধিরা এমন অভিযোগ করেছেন। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওই নিম্নমানের চাল সরবরাহ করা হয়।
সুবিধাভোগীদের অভিযোগ, সম্প্রতি বিতরণ করা চালের মান অত্যন্ত নিম্নমানের। অনেক ক্ষেত্রে চালে পোকা ধরা, ভাঙা দানা, বিবর্ণ ও দুর্গন্ধযুক্ত চাল দিয়েছে। এতে রান্না করার পর ভাত খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে বলে জানিয়েছেন তারা।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) একাধিক সুবিধাভোগী জানান, ‘আমরা গরিব মানুষ। সরকার আমাদের জন্য যে চাল দেয়, সেটাই ভরসা। কিন্তু যে চাল দেয়া হয়েছে সেই চালের ভাত খাওয়া যায় না। বাধ্য হয়ে কেউ কেউ তা পশুখাদ্য হিসেবে ব্যবহার করছেন।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, পীরগঞ্জ খাদ্য গোডাউন থেকে গত দুই মাসে যে চাল দেয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের হওয়ায় খাওয়ার উপযোগী নয় বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। খাদ্য গুদামের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, গত বোরো মৌসুমে নিজেদের পকেট ভারী করতে মনোপুত ক’জন চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রায় ৭শ’ মে.টন নিম্নমানের চাল ক্রয় করেন। যা চলতি বছর সামাজিক সুবিধাভোগীদের কাছে প্রদান করা হচ্ছে।
এ দিকে অভিন্ন অভিযোগ করেছেন টিসিবি’র ডিলার ও কার্ডধারী ভোক্তরা। তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন প্রতি কেজি চাল ৩০ টাকা দরে আমরা ডিলারের কাছে ক্রয় করি কিন্তু সেই চালের ভাত খাওয়া যায়না।
পীরগঞ্জ খাদ্য গোডাউনে কর্মরত খাদ্য উপপরিদর্শক স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ লক্ষ্য মাত্রা পুরণের অজুহাতে এই নিম্নমানের চাল ক্রয়ে নেপথ্যে প্রধান ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।
পীরগঞ্জ খাদ্য গুদামের ওসি (এলএসডি) নুরে রাহাত রিমনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি পরে দেখা করতে বলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা অমূল্য চন্দ্র মুঠো ফোনে বলেন, আপনারা ওসি এল এসডি’র সঙ্গে দেখা করেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
অর্থ-বাণিজ্য: পোশাকশ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিল সরকার
অর্থ-বাণিজ্য: বড় পতন শেয়ারবাজারে, ডিএসইর সূচক কমলো প্রায় ২০০ পয়েন্ট
অর্থ-বাণিজ্য: টানা সাত মাস পণ্য রপ্তানি কমল
অর্থ-বাণিজ্য: ছাড়ের সুবিধায় খেলাপি ঋণ নেমেছে ৩১ শতাংশে